• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে খানসামায় প্রতিবাদ সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সম্মান অক্ষুন্ন রাখার প্রত্যয়ে বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজমুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন ওসি শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা,প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ