• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |

সৈয়দপুর পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ওবায়দুর রহমান

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক (০১) এস এম ওবায়দুর রহমান। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এডভোকেট ওবায়দুর রহমান ইতিপূর্বে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এডভোকেট এস এম ওবায়দুর রহমান পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে শুকুরিয়া আদায় করে সিসি নিউজকে বলেন, আমার প্রাণের প্রিয় সৈয়দপুর উপজেলা ও পৌরবাসীকে কৃতজ্ঞতা জানাই। অফুরান্ত ভালোবাসা জানাই বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা, পৌরসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগ্যতা বিবেচনায় দল তাঁকে মনোনয়ন দিয়েছেন।  দলের সুনাম অক্ষুন্ন রাখতে তিনি সকলকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ