• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্যাকেটে করে দেওয়া হবে নতুন পাঠ‌্যবই

সিসি ডেস্ক ।। করোনার কারণে এবার ভিন্নভাবে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে। একেক দিন একের শ্রেণির শিক্ষার্থীদের হাতে প্যাকেটে করে বই দেওয়া হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্কুল থেকে বই নিতে হবে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের কাছে এসব নির্দেশনা পাঠানো হয়েছে।

এবার ক্লাস ও রোল অনুযায়ী বই প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে সিডিউল দেওয়া থাকবে। সিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে বই সংগ্রহ করবে শিক্ষার্থীরা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে এবার নতুন বই বিতরণ করা হবে। জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেবেন। স্কুলে একেক ক্লাসের বই একেক দিন বিতরণ করা হবে। বই প্যাকেট করা থাকবে। শিক্ষার্থীরা শুধু সংগ্রহ করবে।’

তিনি আরও বলেন, ‘কোন দিন কোন ক্লাসের বই দেওয়া হবে, তা স্কুলের নোটিশ বোর্ডে জানিয়ে দেওয়া হবে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে। তাই কবে বই বিতরণ শুরু হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি। যেসব স্কুলে শিক্ষার্থী বেশি, সেখানে ক্ষেত্রে সকাল ও বিকেলে বই দেওয়া হবে। অভিভাবকদের বই নিয়ে যেতে বলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ