সাপাহার ( নওগাঁ) প্রতিনিধি।। নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ডিসেম্বর) সকাল ১০টায় ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন। এসময় বক্তব্য প্রদান করেন থানা আওয়ামীলীগের সহ সভাপতি সাজেদুল আলম,কৃষক লীগের সভাপতি আব্দুর রশিদ.মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা বেগম,সম্পাদক ইসফাত জেরিন মিনা,ইউনিয়ন সভাপতি সাদেকুল ইসলাম,সম্পাদক ভুট্টু পাহান,যুব ক্রিয়া সম্পাদক মেহেদী সরকার,ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা প্রমূখ। এসময় দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।