চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে চিলমারীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃআলমগীর হোসেন এর সভাপতিত্বে, মোঃ ফজলুল হককে (দৈনিক ভোরের দর্পন) সভাপতি ও এস এম নূরুল আমিন সরকারকে (দৈনিক সংবাদ ) সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরমের চিলমারী শাখার কমিটি গঠন করা হয়। এই কমিটিতে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে, সকল সাংবাদিক যেন সবার বিপদে পাশে থাকতে পারি।