• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

সৈয়দপুর প্লাজার নৈশ প্রহরীদের শীতবস্ত্র দিলেন মোস্তফা ফিরোজ

সিসি নিউজ ।। সৈয়দপুর প্লাজার নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা ভিপি মোস্তফা ফিরোজ। আজ বছরের শেষ দিনে প্লাজার ৩য় তলায় সিসি নিউজ অনলাইন নিউজ পোর্টাল অফিস থেকে তিনি নৈশ প্রহরীদের হাতে তুলে দেন শীতবস্ত্র।

এ সময় সিসি নিউজ-এর সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে নৈশ প্রহরীরা জানান, শীতে কেউ আমাদের খোঁজ নেয়নি। এ কম্বল দিয়ে শীত কিছুটা হলেও নিবারন করা সম্ভব হবে।

উল্লেখ্য যে, ভিপি মোস্তফা ফিরোজ গত এক মাসে সৈয়দপুরে ছিন্নমূল ও অসহায় প্রায় দেড় হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ