
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
পহেলা জানুয়ারী সকালে উপজেলার পাকেরহাটে উপজেলা ছাত্রদলের আয়োজনে ও সদস্য সচিব রুবেল ইসলামের ব্যবস্থাপনায় কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা আহসান হাবীব রাজু, মজিদুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ, আব্দুর সবুর, মশিউর রহমান, সদস্য আসাদ, আশেদুল, আনোয়ার সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।