• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

জলঢাকায় রবিউল মাথার চুল দিয়ে টানলেন পিক-আপ ভ্যান

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকায় নিজের মাথার চুল দিয়ে পিক-আপ ভ্যান টেনে বিষ্ময় সৃষ্টি করলেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি খ্যাত জলঢাকার সন্তান রবিউল ইসলাম। শনিবার বিকেলে ওয়ালটন প্লাজা আয়োজিত প্রচার র‌্যালীতে তার এ ভিন্নধর্মী কসরত দেখতে স্থানীয় শতশত মানুষ ভিড় জমায়।
এসময় করোনা ভাইরাস রোধকল্পে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে আগত দর্শনার্থীদের বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ক্রেডিট মনিটর এস.এম সাকিনুর রহমান পাভেল, জলঢাকা ওয়ালটন প্লাজা ম্যানেজার হাসান আলীসহ জলঢাকা উপজেলার ওয়ালটনে কর্মরত কর্মচারীবৃন্দ। এর আগে স্থানীয় ওয়ালটন প্লাজার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরশহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ