• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

ডোমারে নিরাপদ খাদ্য নিশ্চিত ক্যারাভান রোড শো

ডোমার প্রতিনিধি ।। মুজিব বর্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীলফামারীর ডোমার উপজেলায় সচেতনতা সৃষ্টির লক্ষে দিনব্যাপি “ক্যারাভান রোড শো” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে রোড শো’টির উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। নিরাপদ খাদ্য অধিদপ্তর রোড শো’টির আয়োজন করে।
এসময় নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায় ও আইপিটিএম প্রতিনিধি কৃষিবীদ বদিউজ্জামান, ডোমার সদও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, বীরমুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলী, স্যানেটারী ইন্সপেক্টও আল-আমীন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা মোড়, বাসষ্টান্ড, মির্জাগজ্ঞ হাট, চিলাহাটি বাজার, আমবাড়ি হাটে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে সাধারণ মানুষদের বিভিন্ন প্রদর্শণী দেখানো ও লিফলেট বিতরণ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ