• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন

মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) ।। দ্বিতীয় ধাপে আসন্ন বিরামপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বিরামপুর ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আককাস আলী আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে মেয়র প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিরামপুর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যহত রাখতে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের বিরামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু শিবেশ কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।

করোনা ও শীতের তিব্রতাকে হার মানিয়ে কোয়াশাকে গায়ে মাড়িয়ে ভোটারদের দারে দারে উন্নয়নে ফুলঝড়ি ও নানান আশ্বাস নিয়ে ঘুরছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৬৭৮৪০, তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭৯৭৪ ও মহিলা ভোটার সংখ্যা ১৮৭৭৪ জন।আগামী ১৬ জানুয়ারী, শনিবার বিরামপুর পৌরসভা পঞ্চম বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিক সম্মলনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আককাস আলী বলেন, আমি নির্বাচিত হলে বিরামপুর পৌরবাসীকে প্রথম শ্রেণির সকল সুযোগ সুবিধা সহ মাদকমুক্ত, যানজটমুক্ত আধুনিক শহর, শিশুপার্ক, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সকল ধরনের উন্নয়নে কর্মকান্ড বাস্তবায়নের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ