মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) ।। দ্বিতীয় ধাপে আসন্ন বিরামপুর পৌর নির্বাচনে সংরক্ষিত আসনে ভোটযুদ্ধে নেমেছেন সহোদর দুই বোন। বর্তমান সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩, আঙ্গুরা পারভীন টেলিফোন প্রতীক তার প্রতিদ্বন্দি তারই বড় বোন পেস্তা ইয়াসমিন জবা ফুল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন।
অপর দিকে কাউন্সিলর পুরুষ পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান প্যানেল মেয়র-২, মোঃ শওকত আলী। তার বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ইসমাইল হোসেন ডালিম প্রতীক নিয়ে।
করোনা ও শীতের তীব্রতাকে হার মানিয়ে কোয়াশাকে গায়ে মাড়িয়ে ভোটারদের দারে দারে উন্নয়নে ফুলঝড়ি ও নানান আশ্বাস নিয়ে ঘুরছেন। বিরামপুর অংশ ও হোসেনপুর নিয়ে গঠিত ৫নং ওয়ার্ড, কেন্দ্র-৫, বিরামপুর (১) নং সরকারি বালিকা বিদ্যালয়। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৩৮৮ জন।
আগামী ১৬ জানুয়ারী, শনিবার বিরামপুর পৌরসভা পঞ্চম বারের মতো পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।