চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক কলহের জের ধরে বীরেন চন্দ্র রায় (৬৫) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন । উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানি গ্রামে এ ঘটনা ঘটে। গত শুক্রবার সকাল ১০ টার দিকে কাকঁড়া নদী রেলব্রীজের পাশে কালী মন্দিরের সামনে বিষপান অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় বীরেনের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান হাসিবুর রহমান হাসিম। বীরেন চন্দ্র রায় ওই গ্রামের মৃত মেটো চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত বীরেন চন্দ্র রায়ের তিন স্ত্রী। তিন স্ত্রীর সাথে তার পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই ঝগড়া লেগে থাকে। এরই জের ধরে অভিমানে তিনি বিষয়পান করেন।