• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

জয়পুরহাটে ট্রেনে কেটে লেদ-ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাট পৌর শহরে সাগর পাড়া এলাকায় ট্রেনে কেটে হিরো (৪৫) নামে এক লেদ-ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত হিরো হোসেন জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার মৃত হাতেম আলীর ছেলে

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, বিকেলে সাগর পাড়া এলাকায় হিরো রেল লইন পার হচ্ছিলেন। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী মালবাহী ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ