• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্কুল-কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ

সিসি ডেস্ক ।। আগামী ১৬ জানুয়ারি থেকে সারা দেশে সকল স্কুল, কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর সোমবার এ নোটিশ পাঠানো হয়েছে।

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সরকারি সিদ্ধান্তে গতবছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় নোটিশ দিয়ে বন্ধের মেয়াদ বাড়িয়েছে সরকার। এ পর্যন্ত ১১ বার বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। দীর্ঘ দিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ সময়ে বাহিরে ঘুরাঘুরি করছে, টিভি দেখে ও মোবাইল ফোন ব্যবহার করে সময় ব্যয় করছে। মোবাইল ফোন ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে দেওয়া প্রয়োজন। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ