• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |

লটারিতে নাম না আসলে বেসরকারি স্কুলে ভর্তি

সিসি ডেস্ক ।। এবছর ডিজিটাল লটারিতে যেসব শিক্ষার্থীদের নাম আসবে না তাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি হতে হবে বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. গোলাম ফারুক।

সোমবার মার্তৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ভর্তি লটারির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এবার সারাদেশের ৩৯০টি সরকারি স্কুলে ৭৭ হাজার শূন্য আসনের বিপরীতে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

সোমবার অনুষ্ঠিত ডিজিটাল লটারি অনুষ্ঠানে আজিমপুর গভ. গার্লস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রাদিয়া আনহু তানহা। এ ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তা করেছে টেলিটক বাংলাদেশ। টেলিটকের সফ্টওয়্যারের যথার্থতা যাচাই বাছাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ