• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বড়পুকুরিয়ার সাবেক ৭ এমডিসহ ২২ জনের জামিন না মঞ্জুর

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর ।। কয়লা চুরি মামলায় দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের সাবেক ৭ এমডিসহ ২২ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

১৩ জানুয়ারী বুধবার দুপুরে দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদুল করিম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এই ২২জন কর্মকর্তা উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। দুদকের করা মামলার সাবেক ৭জন এমডিসহ ২২জন কর্মকর্তা আদালতে জামিনের জন্য আদালতে উপস্থিত হয়। আদালত সেই জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে,বুুধবার উক্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ১৯ জুলাই পর্যন্ত (মেয়াদে) ঘাটতিকৃত ১ লাখ ৪৩ হাজার ৭২৭.৯৯ মেট্রিক টন কয়লা আত্মসাতে জড়িত। যার বাজার মূল্য ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৫০১ টাকা। আসামিরা দন্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

চার্জশীটের ভিত্তিতে যাদের নামে গ্রেফতারী পরায়ানা জারী করা হয়েছে তারা হলেন- বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক সাতজন যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, মোঃ আবদুল আজিজ খান, প্রকৌশলী খুরশীদুল হাসান, প্রকৌশলী কামরুজ্জামান, মোঃ আমিনুজ্জামান, প্রকৌশলী এসএম নুরুল আওরঙ্গজেব ও প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ।

দূর্নীতিদমন কমিশনের পিপি আমিনুর রহমান জানান,দিনাজপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক এই মামলায় উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে আসামীদের কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ