• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

জয়পুরহাটে জেলা বিএনপি’র আহবায়কসহ ২৩ নেতাকর্মী আটক

জয়পুরহাট প্রতিনিধি।। নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহটে জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাবসহ বিএনপি’র ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে জয়পুরহাট শহরের প্রধান সড়কে অবস্থিত জেলা বিএনপি’র আহবায়কের ব্যাক্তিগত কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে।
জেলা বিএনপি’র আহবায়ক ও যুগ্ম আহবায়ক ছাড়াও অন্যান্য আটককৃতরা হলেন, বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার, আমিনুর রহমান বকুল, সোহেল তালুকদার, ত্জা উদ্দিন, মওদুদ আলম, ছাত্রদল নেতা রেজা হাাসান, রনীসহ মোট ২৩ নেতাকর্মী।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, জেলা বিএনপি’র আহবায়কের ব্যাক্তিগত কার্যালয়ে জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন, এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৩ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এ সময় সেখান থেকে লাঠিসোটাসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।
এ ব্যাপারে জেলা বিএনপি.র যুগ্ম আহবায়ক গোলজার হোসেন ও মাসুদ রানা প্রধান জানান, আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা করতে জয়পুরহাট সদর, কালাই ও আক্কেলপুর উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা বিএনপি.র আহবায়কের সাথে সাক্ষাত করতে আসলে পুলিশ তাদের আটক করে। নাশকতার পরিকল্পনা বা কোন অস্ত্র শস্ত্রের ঘটনা সঠিক নয় বলেও দাবী করেন বিএনপি নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ