• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |

সৈয়দপুর পৌরসভার সকল পদে নির্বাচন স্থগিত

সিসি নিউজ ।। আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার মারা যাওয়ায় মেয়রসহ সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন স্থগিতের এ আদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে।

আমজাদ হোসেন সরকার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য, তিনবার সৈয়দপুর পৌর মেয়র ও একবার উপজেলা পরিষদেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

ভোট গ্রহনের দুই দিন পূর্বে নারিকেল গাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নির্বাচনী এলাকায়।

উল্লেখ্য যে, সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারন আসনের কাউন্সিলর পদে ৮৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বীতা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ