• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

জুয়া খেলার দায়ে খানসামায় জনস্বাস্থ্যের কর্মচারীসহ ৭ জনের দন্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় জুয়া খেলার অপরাধে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নৈশ প্রহরীসহ ৭ জনকে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ১১টার পর খানসামা বাজার এলাকায় জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দিয়ে জুয়ারীদের আটক করা হয়।

তারা হলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ের নৈশ প্রহরী গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়া এলাকার দেলোয়ার হোসেন মুন্সী (৫৫)। অন্যান্যরা হলেন গোবিন্দপুর গ্রামের মুন্সিপাড়ার সফিকুল ইসলাম (৪৫), আমু হোসেন (৪৫), শাসুদ্দিন (৬০), লিয়াকত আলী (৫৫) এবং গোবিন্দপুর গ্রামের হলদিপাড়ার ওবাইদুল (৩২) ও শাহিনুর (৩০)।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করেন।

এ বিষয়ে অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদানের পর সকলকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ