• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

সিসি ডেস্ক ।। নরসিংদীর মনোহরদী পৌরসভার আওয়ামী লীগ প্রার্থী আমিনুর রশিদ সুজন ৮৮৮২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান (হাতপাখা) পেয়েছেন ৪০২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৩ ভোট।

কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ ভোটগ্রহণ হয়।

মনোহরদী পৌরসভায় মোট ভোট ১৩৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৫৮০ জন, মহিলা ভোটার ৭২১৮ জন। নির্বাচনে মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি বুথে ভোটগ্রহণ করা হয়।

এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ