• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বিজয় মিছিলে খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর

সিসি ডেস্ক ।। সিরাজগঞ্জ পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিজয়ী কাউন্সিলরপ্রার্থী তরিকুল ইসলাম (৩৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ৬নম্বর ওয়ার্ডের নতুন ভাঙ্গবাড়ি মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে তিনি ৮৫ ভোটে জয়লাভ করেন। বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মরর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী (ডালিম প্রতীক) বেসরকারিভাবে বিজয় হয়েছেন। এ সংবাদে তার সমর্থকরা সন্ধ্যা রাতে ওই মহল্লায় একটি মিছিল বের করে। এ সময় পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা ওই মিছিলে হামলা চালায়। এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং তরিকুলকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ