• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পৌরসভার জঞ্জালে নেতাজি সুভাষচন্দ্রের দুষ্প্রাপ্য দলিল

আন্তর্জাতিক ডেস্ক ।। কলকাতা পৌরসভার করিডর থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুষ্প্রাপ্য দলিল উদ্ধার করা হয়েছে। প্রায় পৌনে এক শতাব্দী ধরে এসব নথি পড়ে ছিল লোকচক্ষুর অন্তরালে। ৫০০ বস্তা পুরনো কাগজ ঘেঁটে খুঁজে পাওয়া এই ইতিহাসের ডিজিটাইজেশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। খবর এই সময়ের।

কলকাতা পৌরসভার করিডরে আবর্জনা হয়ে পড়ে থাকা এসব কাগজপত্র সের দরে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাতিল সেসব কাগজের ভেতর থেকেই হঠাৎ বেরিয়ে এসেছে নেতাজির সম্পর্কে নানা তথ্যে ভরপুর এসব দুষ্প্রাপ্য দলিল।

দস্তাবেজ ঘেঁটে জানা গেছে,  ১৯২৫ সালে কলকাতা পৌরসভার চিফ এগজিকিউটিভ অফিসার ছিলেন সুভাষ বোস। সে সময় একবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। ফলে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারেননি। সে সময় তিনি ওই দিনগুলোর বেতন নিতে অস্বীকার করেছিলেন। এসব নিয়ে আলোচনার লিখিত প্রমাণ রয়েছে দলিলে। এছাড়া ১৯৪৬ সালে কলকাতার নাম বদলে সুভাষনগর রাখার জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার প্রামাণ্য নথিও উদ্ধার হয়েছে জঞ্জাল থেকে।

পুরোনো নথিতে রয়েছে ১৯৪৬ সালে কলকাতার দাঙ্গার কথা, গৃহহারা মানুষদের তালিকা, ১৯২৫ সালে কলকাতার বিভিন্ন যৌনপল্লীর রিপোর্ট এবং ১৯৪৫ সালে কলকাতায় রিকশা-বন্ধসহ ইতিহাসের বহু অজানা তথ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ