• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে ভূমিহীন জেলেদের খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের জেলেপাড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এবিএম সারোয়ার আলম সরকার। শনিবার (২৩ জানুয়ারি) বিকালে তিনি জেলেপাড়া পরিদর্শন করে অসহায় ভূমিহীন জেলে পরিবারের খোঁজ-খবর নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনী দিনে সারা দেশে ৪টি উপজেলার মধ্যে এ উপজেলার উপকারভোদীদের সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন। এ কর্মসূচী সফল করার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি এ উপজেলায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন কার্যক্রম শেষ হলে বিকেল এবিএম সারোয়ার আলম শহরের গোলাহাট জেলেপাড়ায যান।
এ সময় তাকে ফুলেল স্বাগত ও শুভেচ্ছা জানান মৎসজীবি ১নং ওয়ার্ডের প্রয়াত সাবেক কাউন্সিলর বাটু সরকারের ছেলে সৈয়দপুর পৌর আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুন্না সরকার এবং মৎসজীবি নেতা নগেন দাস। সেখানে তিনি অসহায় ও ভুমিহীন জেলেদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের দু:খ-কষ্টের কথা শোনেন। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কষ্টের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবো। তিনি আপনাদের জন্য এর পরের ধাপে অবশ্যই ঘরের ব্যবস্থা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ