• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

ডিমলায় ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারী ডিমলায় খগারহাট প্রত্যাশা কিন্ডার গার্টেন একাডেমি উদ্যোগে প্রত্যাশা নাইট ব্যাটমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচে রংছোয়া বনাম সেভেন স্টার দলের খেলাটি অনুষ্ঠিত হয় গতকাল ২৫ জানুয়ারী/২১ রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত। মোঃ সারোয়ার জাহান সোহাগের পরিচালনায় ও রবিউল আলম ভেন্ডার এর সভাপতিত্বে এবং মোঃ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউ.এনও জয়শ্রী রানী রায়, প্রধান পৃষ্ঠপোষক খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, আমন্ত্রিত অতিথি- ডিমলা থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম, তদন্ত (ওসি) মোঃ সোহেল রানা। অন্যান্যদের মধ্যে ছিলেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ-মোঃ নজরুল ইসলাম, খগা খড়িবাড়ী ইউনিয়নের আও.লীগের সাঃ সম্পাদক মোঃ আরিফুর রহমান আরিফ, সাবেক সভাপতি মোঃ হামিদুল ইসলাম, ইউ.পি সদস্য- মোঃ আবুল কালাম আজাদ, জুয়েল হোসেন রব্বু সহ স্থানীয় সুধিজন ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ