
এনামুল মবিন সবুজ ।। দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল আজ । দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আজ সকালে বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ।
তিনি আরও বলেন, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী,নওগাঁ,পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ দেশের আরও কিছু এলাকার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়েক দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনাজপুর জেলার তেতুলিয়া উপজেলাায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
মৃদু শৈত্যপ্রবাহের কারণে মানুষের কষ্ট বেড়ে গেছে। তারা বাড়ি থেকে বের হতে পারছে না কাজকর্ম করতে পারছে না।