• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |

মাঝারি শৈত্যপ্রবাহ: সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রী

সিসি নিউজ ।। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ নীলফামারী। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘন্টায় এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশার কারনে সকাল ১১টায় এ অঞ্চলের দৃষ্টিসীমা ছিল ৬০০ মিটার। ফলে সকাল থেকে সৈয়দপুর বিমানবন্দরে কোন বিমান উঠানামা করেনি।
মাঝারি শৈত্যপ্রবাহের ফলে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। এতে শহরে মানুষ-জনের চলাচল কমে গেছে। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। কিন্তু ইরি-বোরোর আবাদ যাতে বিলম্ব না হয়, সেজন্য চাষীরা শীত উপেক্ষা করে মাঠে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ