• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা আর নেই

সিসি ডেস্ক ।। দেশের উত্তরাঞ্চলে মঙ্গলবার মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এটি আস্তে আস্তে কেটে যাবে। দেশের কোনো জেলায় আর তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে বেড়ে ফেব্রুয়ারির মাঝামাঝি বিদায় নেবে শীত। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে এই তথ্য।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীন বলেন, ‘সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে ছিল। এটাকে আমরা তীব্র শৈত্যপ্রবাহ বলে থাকি। আজ (মঙ্গলবার) তাপমাত্রা ছয় ডিগ্রির উপরে রয়েছে। সারাদেশের কোথাও তাপমাত্রা ছয় ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। দেশের উত্তরাঞ্চলে ঘন থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, পাশাপাশি সারাদেশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে। এভাবে মাসের মাঝামাঝি গিয়ে শীত বিদায় নেমে।’

রাজধানীর আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, দেশের উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে হিমালয় হয়ে দেশে শীতল বাতাস ঢুকছে। ঢাকায় প্রতি ঘণ্টায় পাঁচ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে। ফলে রাজধানীতে শীত অনুভূত হচ্ছে।

কাওসার পারভীন বলেন, ‘দিনের বেলা সূর্য থাকবে। দুদিন পর রাত ও দিনের তাপমাত্রা বাড়তে থাকবে। মাসের মাঝামাঝি পর্যন্ত শীত থাকবে। তবে তীব্র শীত থাকবে না।’

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ