• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

ডিমলায় এইচবিসি হাই পাওয়ার লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। এইচবিসি হাই পাওয়ার লিমিটেড এর উদ্যোগে ডিমলা ৭নং খালিশা চাপানী ইউনিয়নে মঙ্গলবার দুপুরে তিস্তা ডিগ্রী কলেজ মাঠে ৪’শত শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ম্যানেজিং ডিরেক্টর এইচ বি সি হাই পাওয়ার লিমিটেড হাজী মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে ছিলেন ইউএনও জয়শ্রী রানী রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আজিজুর রহমান আনন্দ, প্রধান গ্রুপের চেয়ারম্যান হাজী মিজান প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াসিন আরাফাত অনন্ত এইচ বি সি হাই পাওয়ার লিমিটেডের কিং ব্যাটারী পরিচালক মোঃ ফাহিম আহম্মেদ, ৭নং খালিশা চাপানী ইউ.পি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, ৯নং টেপা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মোঃ মইনুল হক সহ স্থানীয় সুধিজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ