ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। ইউনিয়ন ওয়াটসান কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ডালিয়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় চত্বরে ৭নং খালিশা চাপানী ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। ইউ.এনও জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অন্যাদের মধ্যে ছিলেন- কান্ট্রি ডিরেক্টর, কেয়ার, বাংলাদেশ রমেশ শিং, প্রতিনিধি ইউনিসেফ মোঃ রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিঠুন কুমার সহ স্থানীয় সুধিজন এবং গণমাধ্যমকর্মী। সার্বিক সহযোগিতা করেন অত্র ইউ,পি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার। আলোচনা শেষে সম্মাননা স্মারক অত্র ইউনিয়ন চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়।