• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

চার হাজার করোনার ভ্যাকসিন এখন চিরিরবন্দরে

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। করোনা সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রথম ধাপে পৌঁছেছে ৪০০০ ডোজ ভ্যাকসিন।  বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রথম ধাপে এসব ভ্যাকসিন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উপজেলায় প্রথম পর্যায়ের এসব ভ্যাকসিন প্রয়োগ করা হবে। করোনা ভ্যাকসিন যারা গ্রহণ করবেন তাদেরকে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া কেউ কোনো ভ্যাকসিন পাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হকসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ। তিনি জানান, প্রথম ধাপে পাওয়া ভ্যাকসিন ইপিআই স্টোর ভবনে সংরক্ষণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। করোনার ভ্যাকসিন প্রদানের জন্য চিকিৎসক, নার্স- মিডওয়াইফ, টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ