• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত হলেন খানসামার রাহাত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুর জেলার ২০২০ সালের শ্রেষ্ঠ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন খানসামা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) আবু রাহাত সোহেল রানা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে আবু রাহাত সোহেল রানার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দিনাজপুরের উপ-পরিচালক মোঃমাহফুজুর রহমান।

জানা যায়, গত ২০২০ সালের কর্ম দক্ষতা ও কর্ম সম্পাদনসহ ১০টি মানদণ্ড বিবেচনা করে তাঁকে এই শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা জানান, যেকোনো অর্জনই আনন্দের তবে স্বীকৃতি দায়বদ্ধতা বৃদ্ধি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ