• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

তিন গুচ্ছে ভর্তি পরীক্ষা নেবে ২৯ পাবলিক বিশ্ববিদ্যালয়

সিসি ডেস্ক ।। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৯টিতে তিন গুচ্ছে ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার ২০টি, ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় এবং তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তিন গুচ্ছে আলাদাভাবে পরীক্ষার আয়োজন করবে। তবে গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এছাড়া ডিপ্লোমা কোর্স থাকায় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার যুযোগ নেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)। আর বিশেষায়িত তিনটি— বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বুয়েটের সঙ্গে গুচ্ছ পদ্ধতিতে যেতে চাইলেও বুয়েট সম্মতি দেয়নি।  এসব বিশ্ববিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে।

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ দেশে মোট ৫০টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘প্রকৌশল বিশ্ববিদ্যালয় তিনটি, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ধারার ২০টি এবং  কৃষিসহ মোট ২৯টি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিচ্ছে। বাকিগুলো নিজ নিজ প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আয়োজন করবে। ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বুয়েটসহ ৫টি ছাড়া সব বিশ্ববিদ্যায়লই গুচ্ছ পদ্ধতিতে অংশ নিচ্ছে। মোট ২৯টি বিশ্ববিদ্যালয় তিনটি গুচ্ছে ভর্তি পরীক্ষার আয়োজন বরবে।’

জানা গেছে, বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিক আবেদনের জন্য শিক্ষার্থীদের কোনও ফি দিতে হবে না। যেসব শিক্ষার্থীর ন্যূনতম যোগ্যতা থাকবে, তারা সবাই প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু আবেদনকারীর বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ ৬ দশমিক ৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ ৬ থাকতে হবে। তবে প্রতি শাখায় (বিজ্ঞান/বাণিজ্য/মানবিক) এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধু এ বছরের জন্যই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীরা ৫০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করবেন।

ইউজিসি সূত্রে জানা গেছে, গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়া তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো— রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

ছয়টি কৃষি বিশ্ববিদ্যালয় হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সায়েন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সাধারণ ও বিজ্ঞান-প্রযুক্তি ধারার ২০টি বিশ্ববিদ্যালয় হচ্ছে— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ