জয়পুরহাটে প্রতিনিধি ।। দ্রুততম সময়ের মধ্যে মোটর যানের প্রয়োজনীয় কাগজ পত্র চেকিংসহ ট্রাফিক হয়রানী রোধে জয়পুরহাটে শুরু হলো পজ-মেশিন প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম এর ই-ট্রাফিকিং ব্যবস্থা।
সোমবার দুপুরে শহরের জিরো পয়েন্ট এলাকায় জেলা পুলিশের আয়োজনে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির । এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন) জামিরুল ইসলাম ও জেলা মোটর শ্রমিকের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
উদ্বোধনী দিনে যে সব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রয়েছে সে সব যানবাহন মালিকদের পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় । অপর দিকে অসামঞ্জ্যপূর্ন যানবাহনের মালিকদের এই পজ-মেশিনের মাধ্যমে জরিমানা করা হয়।