• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে রফিকুল ইসলাম(৩২) নামে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্য সুলতানপুর গুচ্ছ গ্রামে নিজ ঘর থেকে ওই যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
নিহত রফিকুল ইসলাম ঐ এলাকার আব্দুস সাত্তার মন্ডলের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক ছিলেন। নিহত রফিকুলের বোন আমেনা বেগম বলেন,সোমবার সকালে তার উঠানে রোপনকৃত সবজি গাছ দেখভাল করতে গেলে, ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকা ডাকি করে। সাড়া শব্দ না পেয়ে দরজার ফুটো দিয়ে ভাইয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। সারেজমিনে দেখা যায়, ঘরের বর্গার সাথে লাইলনের নতুন দড়িতে ঝুলছে রফিকুল ইসলামের লাশ। গায়ে জ্যাকেট ও পায়ে জুতো পরা আছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানার উপ-পরিদর্শক এসআই রেজাউল করিম জানান,’ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ