• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |

দীপন হত্যা মামলায় ৮ আসামির ফাঁসির আদেশ

সিসি নিউজ ডেস্ক ।। জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির ফাঁসির আদেশ শুনে অঝোরে কাঁদলেন দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান।

বুধবার রায়ের ঠিক আগে আদালতে হাজির হন নিহত দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান। রায় ঘোষণার সাথে সাথে আদালতে কান্নায় ভেঙে পড়েন ডা. রাজিয়া।

আদালত কক্ষ কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে যায়। এ সময় তিনি শুধু বলেন- আমার যেন কেমন লাগছে।

তবে আদালত কক্ষ থেকে বের হয়ে রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ডা. রাজিয়া বলেন, আমি রায়ে সন্তুষ্টু। পলাতক দুই আসামিসহ সবার রায় দ্রুত কার্যকর হোক এটাই আমি চাই।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। ওই দিনই তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

২০১৮ সালের ১৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে‌ট আদালতে দীপন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। অভিযোগপত্রে ৮ জনকে অভিযুক্ত ও ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

২০১৯ সালের ১৩ অক্টোবর নিষিদ্ধ এবিটি’র সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তারপর ১ ডিসেম্বর এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এরপর গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান তারা। এরপর রোববার আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে রায়ের জন্য এই দিন ধার্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ