• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১০

সিসি নিউজ ডেস্ক ।। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় বাস উল্টে ১০জন নিহত হয়েছেন। উপজেলার বারোবাজার এলাকায় বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর থেকে বাসটি কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলেই ১০জনের মৃত্যু হয়েছে।

মামুনুর রশিদ জানান, এখনও উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ