• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন |

আত্রাইয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো,’ প্রতিপাদ্য সামনে রেখে ও বিশ্ব মাতৃভাষা দিবস, বিশ^ ভালোবাসা দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে “ছাড়পত্র” সাহিত্য পত্রিকার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৩ ফেব্রুয়ারী)সকালে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি উদ্বোধন করেন, কথা সাহিত্যিক ও সাংবাদিক মারিয়া সালাম। এতে সভাপতিত্ব করেন, শিরোনাম সাহিত্য পত্রিকা সম্পাদক ও সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম মিঠু, জীবন প্রামাণিক, মাহবুর রহমান, মিঠু মাসুম, নারগিস সুলতানা, মামুন সরদার, আফরোজা খাতুন, আস্তাক আহম্মেদ প্রমূখ।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। আঁকার বিষয় ছিল উন্মুক্ত। ৬ থেকে ১০ বছরের শিশুরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ