• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন |

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির সীমান্ত ক্যাম্পেইন চলছে

দিনাজপুর প্রতিনিধি ।। “আসুন নিজ দেশের সীমানার ভিতরে থাকি, নিজ ও পরিবারকে নিরাপদে রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ৪২ বিজিবি‘র সীমান্ত ক্যাপেইন শুরু হয়েছে।

আজ কোভিড-১৯ উপলক্ষে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত অপরাধ বন্ধে এবং কোভিড-১৯ প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ৪২বিজিবি‘র ১৯ টি বিওপিতে মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে, সেই সাথে সীমান্তে বসবাসকারী মানুষদের নিজ দেশের ভু-খন্ডে থাকার বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ প্রদান ও সচেতন করা হচ্ছে। এই কার্য্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লে: কর্ণেল রেজাউল স্থানীয় মানুষদের প্রতি আহবান রেখে বলেন,আপনি ভ্্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আপনার পরিবারকে সু-রক্ষার দায়িত্ব নিন তাহলে সীমান্তের সমস্যা নিরসন সহজ হবে।

তিনি বলেন,অযথা সীমান্তের আশে-পাশে ঘুরাফেরা করবেন না,খুব প্রয়োজন হলে আমাদের বিজিবি‘র বিওপি‘র মাধ্যমে সহযোগীতা নিয়ে সীমান্ত এলাকার কাজ করবেন,নিজ দায়িত্বে কখনোই সীমান্তের নিকটে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ