• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

যুবকের বুদ্ধিতে রক্ষা পেল নীলসাগর ট্রেনের যাত্রীরা

সিসি নিউজ ।। যুবকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় শনিবার বেলা ১১টা ১০মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চরঘাটিনা গ্রামের মাওলানা সাদ্দাম হোসেন(২২) জানান, তিনি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একই এলাকার আমিন হোসেন(২৫) নামের অপর এক যুবক তাকে রেল লাইনের একটি চেল ভাঙার বিষয়টি জানায়। এ সময় নীলসাগর ট্রেনটি চলে আসতে দেখে তিনি বিষয়টি দ্রুত পাশেই অবস্থিত গেটম্যানকে জানান। গেটম্যান তাকে দ্রুত একটি লাল কাপড় দিয়ে ট্রেন থামানোর পরামর্শ দেন।  ওমর ফারুক (১৭) নামের এক যুবকের সহযোগিতায় ওই লাল কাপড়টি মেলে ধরেন। ফলে ট্রেনের চালক তা দেখতে পেয়ে দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।

এরপর উল্লাপাড়া রেল স্টেশন মাস্টারকে বিষয়টি জানানো হলে, দ্রুত মেরামত টিম এসে ভাঙা অংশ সংস্কার করে দিলে ট্রেনটি আবারও গন্তব্যের দিকে রওনা হয়।

এ বিষয়ে উল্লাপাড়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেল লাইনটি দ্রুত মেরামত করে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হলে ১৫ মিনিট পর নীলসাগর ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ