• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালোবসা, ৫০ শিশু পেল স্কুল ব্যাগ

সিসি নিউজ ।। কুরবানের বয়স ৮। বাবা মা নেই, এতিম। নানির সহযোগিতায় স্কুলে যায় কোনমতে। আগে থেকে বলা ছিল হাত দিয়েই অন্যান্য শিশুরাদের হাতে যাবে ব্যাগ স্বরুপ উপহারটি।
দিন বদলের চেষ্টায় ভালোবাসা দিবসে এভাবেই সুবিধাবঞ্চিত শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দিয়েছে আমাদের প্রিয় সৈয়দপুর নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। রবিবার সকালে (১৪ ফেব্রুয়ারী) সৈয়দপুরের গোলাহাট কবরস্থান ঈদগাহ মাঠে সুবিধাবঞ্চিত ৫০ শিশু শিক্ষার্থীদের মাঝে ওই স্কুল ব্যাগ বিতরণ করে সামাজিক সংগঠনটি। করোনার পর যে কোন সময় বিদ্যালয় আবারো খুলবে বলে তাদের মাঝে ওই ব্যাগ বিতরণ। উপযুক্ত শিক্ষার মাধ্যমে শিশুদের স্বপ্ন বিকশিত হতে সহায়তা করার উদ্দেশ্যেই এ ধরণের ব্যাগ বিতরণ কর্মসূচি আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনটির।
আমাদের প্রিয় সৈয়দপুর এর প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, এইসব শিশুদের কখনই ব্যাগ কেনার সামর্থ্য ছিল না। আমরা শুধু উপহার দিয়ে শিশুদের সঙ্গে শিক্ষার বন্ধনকে দৃঢ় করেছি। এ ধরনের উদ্যোগ আমরা সবদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এই উদ্যোগটি নেওয়া হয়েছে শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য এবং এই অনন্য উদ্যোগে আমরা গর্বিত।
উল্লেখ্য আমাদের প্রিয় সৈয়দপুর সামাজিক সংগঠনটি সময়ের উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের চেষ্টায় নিরলস কাজ করে যাচ্ছে। শিশুদের আনন্দ ও উচ্ছাসই তাদের সর্বোচ্চ প্রাপ্তি
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আজিম, সামিউল, রাজা, শাহজাদা, জীবন, সাজুসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ