• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের উপর কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। বেলা ১২টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পারবর্তীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা ট্রেনে কাটা পড়ে এ নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ