• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

সৈয়দপুরে মরিয়ম সিমেন্ট শীট বিক্রেতা বিজয়ী সম্মেলন অনুষ্ঠিত

সিসি নিউজ ।। “মুনাফা, সততা, পন্যের মান, মরিয়ম সিমেন্ট শীট ব্যবসার প্রাণ” এ শ্লোগানে সৈয়দপুরে মরিয়ম সিমেন্ট শীট বিক্রেতা বিজয়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মরিয়ম সিমেন্ট শীটের পরিবেশক মেসার্স সিটি ট্রেডার্সের সৌজন্যে সৈয়দপুর থিম পার্কে ওই সম্মেলন অনুষ্ঠিত হয় ৷

বিশিষ্ট শিল্পপতি সুশীল কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম সিমেন্ট শীটের মহা ব্যবস্থাপক জান মহাম্মদ জিকু। এ সময় রানু এগ্রো ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক সুশান্ত কুমার দাস, মরিয়ম সিমেন্ট শীটের সিনিয়র ম্যানেজার বিল্লাল হোসেন ও এসিস্ট্যান্ট ম্যানেজার আরাফাত হোসেনসহ মরিয়ম সিমেন্ট শীটের রিটেইলার বৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্মেলনে ২০২০ সালের বিজয়ী বিক্রেতারা হলেন দিনাজপুরের কাহারোলের পূনর্ভবা ট্রেডার্সের মো. এনামুল হক মাস্টার, নীলফামারীর ডিমলার মেসার্স ইমন ট্রেডার্সের মো. আমির হোসেন, দিনাজপুরের বিরলের মেসার্স শুভ ট্রেডার্সের মো. মোকলেছুর রহমান, দিনাজপুরের রানীরবন্দরের মেসার্স কাউছার ট্রেডার্সের মকবুল হোসেন ও রামডুবি বাজারের মেসার্স আফজাল ট্রেডার্সের আতিয়ার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ