• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |

পঞ্চগড়ে দুই ট্রাক্টরের সংঘর্ষে এক শ্রমিক নিহত 

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে বেপোরোয়া দুই ট্রাক্টরের সংঘর্ষে আইনুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
আইনুল বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের বেতবাড়ী এলাকার ইশারউদ্দীনের ছেলে। তিনি ট্রাক্টরে বালু লোড-আনলোড করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইনুল ট্রাক্টরযোগে জেলা শহর থেকে ময়দানদিঘীর দিকে যাচ্ছিলেন, টার্মিনাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। পরে আইনুল সড়কে ছিটকে পড়েন এবং ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এদিকে, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যান এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ