• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

সিসি নিউজ ডেস্ক ।। ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০-১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

রবিবার দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওসি বলেন, সংঘর্ষে ১২-১৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ