• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

একুশের দিনে পিকনিকের গাড়িতে হিন্দি গান!

সিসি নিউজ ডেস্ক ।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পিকনিকের বাসে উচ্চঃস্বরে হিন্দি গান বাজানোর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। পিকনিকের ওই গাড়িটির কাগজপত্রও ঠিক ছিল না বলে জানা গেছে। রবিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় ওই গাড়ি চালককে জরিমানা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা বলেন, পিকনিকের বাসটিতে হিন্দি গান বাজছে দেখে শাহ আমানত ব্রিজের দক্ষিণ পাশে তা বন্ধ করার জন্য ইশারা করি। বিষয়টি আমলে না নিলে গাড়িটিকে থামার সংকেত দিই। এ সময় দ্রুতবেগে গাড়িটি পালিয়ে যেতে চাইলে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর গাড়িটি আটক করে চালকের সঙ্গে কথা বলি। মহান একুশের দিনে কেন হিন্দি গান বাজানো হচ্ছে চালককে তার কারণ জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। এরপর গাড়ির কাগজপত্র দেখে জানা গেল সেসবেরও ঠিক নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় চালক ও যাত্রীদের সতর্ক করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ