• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |

জয়পুরহাটে মাদকসহ আটককৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জেল হাজতে প্রেরণ

জয়পুরহাট প্রতিনিধি ।। চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে এক ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মাদকদ্রব্যসহ আটক করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা। গতকাল রোববার সন্ধ্যায় আটকের পর সোমবার বিকেলে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত রঞ্জু বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায় নগর গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে ও একই উপজেলার মোকামতলা মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ এবেএম আলমগীর জাহান জানান, জয়পুরহাটের বম্বু ইউনিয়নের কোমর গ্রামের হিচমী চারমাথা মোড় এলাকায় নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে ১৯ বোতল ফেন্সিডিল সহ এনামুল হক রঞ্জুকে গোয়েন্দা পুলিশ আটক করে জয়পুরহাট সদর থানায় সোপর্দ করার পর মামলা দায়ের করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ