• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলক্ষেতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিসি নিউজ ডেস্ক ।। চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশ পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা ও ঢাকা কলেজের ছাত্র এ কে এম আবু বকর বলেন, ‘করোনা মহামারির মধ্যে হঠাৎ করে কেন পরীক্ষা শুরু করলো? কী কারণে এতোগুলো শিক্ষার্থীদের ঢাকায় আনলো? এখন আবার কেন মাঝপথে পরীক্ষা বন্ধ করে দিলো? ’

আবু বকর আরও বলেন, ‘সাত কলেজের চলমান পরীক্ষাসমূহ চলতি রুটিনে নিয়ে নেওয়ার দাবিতে গতকালও আমরা বিক্ষোভ করেছি। আজকে সকাল থেকে সে ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ