• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |

পঞ্চগড়ে গ্রাম আদালতে ১২ হাজার ৬৯৮টি মামলার নিষ্পত্তি  

ইনসান সাগরেদ, পঞ্চগড়।। গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের সাথে দিনব্যাপী  অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ডঃ সাবিনা ইয়াসমিন।
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্প এ অবহিতকরন সভার আয়োজন করে।  অবহিতকরন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, এডিএম সরকার মোঃ রায়হান, গ্রাম আদালত সক্রিয় করন প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আমির হোসেন, পঞ্চগড়ের সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব, মিরগড় এলাকার উপকারভোগী  উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত আইন ও জেন্ডার সংবেদনশীলতা, প্রকল্পের জেলা পর্যায়ের কার্যক্রম,  সাফল্য, স্থানীয় গণমাধ্যমের ভুমিকার বিষয়ে আলোচনা করা হয়। গ্রাম আদালত আরও কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ের উপরও বিস্তারিত আলোচনা করা হয়।
পঞ্চগড় জেলার ৫ উপজেলার ৪৩টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৭ সালের জুলাই মাস হতে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রম চলছে। এ পর্যন্ত ১২ হাজার৬৯৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। সারা বাংলাদেশের গ্রাম আদালতের মধ্যে মামলা নিষ্পত্তিতে প্রথম স্থানে রয়েছে পঞ্চগড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ