• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত

সিসি নিউজ ডেস্ক ।। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু, তার সহকারী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ