• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মোটরসাইকেলে ভ্রমণে পুলিশের ওপর নতুন নিষেধাজ্ঞা

সিসি নিউজ ডেস্ক ।। পুলিশ সদস্যদের সরকারি বা ব্যক্তিগত মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় না ভ্রমণ করতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি পুলিশ সদস্যরা প্রায়ই সরকারি বা ব্যক্তিগত কাজে মহাসড়ক ব্যবহার করে মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। এতে করে অনেক ক্ষেত্রে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা নিহত হচ্ছেন। এই অবস্থায় সরকারি কাজে বা ছুটিতে কিংবা ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে আরো বলা হয়, এই নির্দেশ অমান্য করলে মারাত্মক আইনশৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য করবে পুলিশ প্রশাসন। এক্ষেত্রে পুলিশ সদস্যদের গণপরিবহন ব্যবহারের অনুরোধ করা হয়। ইউনিট প্রধানরা এই বিষয়টি নিশ্চিত করবেন বলে নির্দেশনায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ